ভূমিকা টিভি, ভুমিকা টিভি, বুমিকা টিভি, ভূমিকা টিবি, ভুমিকা টিবি, বুমিকা টিবি, ভূমিকা, ভূমিকাটিভি, vumikaTV, vomikatv, vumikatelevison, bhumikatv,বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের নিউজ পড়তে ভিজিট করুন ভূমিকা টিভি, Most Popular Television in Bangladesh,popular bangla newspaper,popular tv channel, breaking news, current news, bd news, live sports, polities, entertainment, lifestyle, country news, ভূমিকা টিভি, ভূমিকা টিভি সংবাদ, ভূমিকা টিভি লাইভ, ভূমিকা টিভি আজকের খবর, ভূমিকা টিভি ইউটিউব, Vumika tv, vumikatv, vomikatv, bomikatv, bomika tv, bhumika tv, Bhumika Television, Bhumika TV Bangla, Bhumika TV Live, Bhumika TV News, Bhumika TV Program, Bhumika TV Channel,Bhumika TV Bangla News, Bhumika TV Latest News,Bhumika TV Today News, Bhumika TV Breaking News, Bhumika TV Political News, Bhumika TV Local News, Bhumika TV Exclusive Report, স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক সংবাদ,সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক খবর,">

পুতিন ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ ১০০ কোটি ডলার সহায়তা দিতে চান । ভূমিকা টিভি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে বড় ধরনের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজা ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে ১০০ কোটি ডলার অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেছে মস্কো।

এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছেন পুতিন। প্রস্তাবে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে যে রুশ অর্থ জব্দ করা হয়েছিল, সেখান থেকেই এই অনুদানের অর্থ দেওয়া যেতে পারে।

এদিকে গাজা বোর্ড অব পিসের সদস্যপদ গ্রহণের জন্য প্রেসিডেন্ট পুতিনকে ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকে এ প্রসঙ্গে পুতিন জানান, বিষয়টি নিয়ে মস্কো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, গাজা বোর্ড অব পিসে যোগদানের আগে প্রস্তাবটি পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এ কারণে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে।

তবে পুতিন স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনের জনগণের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে বিশেষ। মানবিক দৃষ্টিকোণ থেকে গাজা পুনর্গঠনে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত এবং সে লক্ষ্যেই ১০০ কোটি ডলারের অনুদান প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বোর্ডে সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এই আর্থিক সহায়তা কার্যকর করা হবে।

উল্লেখ্য, গাজায় হামাস-ইসরাইল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর ২০ দফার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় যুদ্ধ-পরবর্তী গাজা শাসনের জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠনের পাশাপাশি গাজা বোর্ড অব পিস প্রতিষ্ঠার কথা বলা হয়।

পরিকল্পনা অনুযায়ী, গাজা বোর্ড অব পিস পুনর্গঠন তহবিল সংগ্রহ, অর্থ ব্যয়ের তদারকি এবং টেকনোক্র্যাট সরকারকে নীতিগত নির্দেশনা দেবে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই বোর্ডের সদস্য হতে পারবে।

এরই মধ্যে পাকিস্তান, হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান ও আর্জেন্টিনাসহ একাধিক দেশ গাজা বোর্ড অব পিসে যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

Leave a Comment