ভূমিকা টিভি, ভুমিকা টিভি, বুমিকা টিভি, ভূমিকা টিবি, ভুমিকা টিবি, বুমিকা টিবি, ভূমিকা, ভূমিকাটিভি, vumikaTV, vomikatv, vumikatelevison, bhumikatv,বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের নিউজ পড়তে ভিজিট করুন ভূমিকা টিভি, Most Popular Television in Bangladesh,popular bangla newspaper,popular tv channel, breaking news, current news, bd news, live sports, polities, entertainment, lifestyle, country news, ভূমিকা টিভি, ভূমিকা টিভি সংবাদ, ভূমিকা টিভি লাইভ, ভূমিকা টিভি আজকের খবর, ভূমিকা টিভি ইউটিউব, Vumika tv, vumikatv, vomikatv, bomikatv, bomika tv, bhumika tv, Bhumika Television, Bhumika TV Bangla, Bhumika TV Live, Bhumika TV News, Bhumika TV Program, Bhumika TV Channel,Bhumika TV Bangla News, Bhumika TV Latest News,Bhumika TV Today News, Bhumika TV Breaking News, Bhumika TV Political News, Bhumika TV Local News, Bhumika TV Exclusive Report, স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক সংবাদ,সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক খবর,">

ইরানে বিক্ষোভে ফলে নিহত অন্তত ৬ হাজার জন । ভূমিকা টিভি

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় তিনি সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই সমাবেশে অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে।

এই জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের একসঙ্গে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাদের পক্ষে ভোট প্রার্থনা করবেন তারেক রহমান। সমাবেশের সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। এছাড়া দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও নির্বাচনি দিকনির্দেশনা তুলে ধরার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, বিভাগের চার জেলা, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সব স্তরের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সমাবেশের মূল মঞ্চ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সম্ভাব্য জনসমাগমের কথা বিবেচনা করে বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন বসানো হবে। নারী অংশগ্রহণকারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

শরীফুল আলম আরও জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে একটি ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ সময় পর তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সার্কিট হাউস মাঠ ছাড়াও আশপাশের এলাকায় বড় ধরনের জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমাবেশস্থলে বিশুদ্ধ পানির ব্যবস্থা, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

Leave a Comment