ভূমিকা টিভি, ভুমিকা টিভি, বুমিকা টিভি, ভূমিকা টিবি, ভুমিকা টিবি, বুমিকা টিবি, ভূমিকা, ভূমিকাটিভি, vumikaTV, vomikatv, vumikatelevison, bhumikatv,বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের নিউজ পড়তে ভিজিট করুন ভূমিকা টিভি, Most Popular Television in Bangladesh,popular bangla newspaper,popular tv channel, breaking news, current news, bd news, live sports, polities, entertainment, lifestyle, country news, ভূমিকা টিভি, ভূমিকা টিভি সংবাদ, ভূমিকা টিভি লাইভ, ভূমিকা টিভি আজকের খবর, ভূমিকা টিভি ইউটিউব, Vumika tv, vumikatv, vomikatv, bomikatv, bomika tv, bhumika tv, Bhumika Television, Bhumika TV Bangla, Bhumika TV Live, Bhumika TV News, Bhumika TV Program, Bhumika TV Channel,Bhumika TV Bangla News, Bhumika TV Latest News,Bhumika TV Today News, Bhumika TV Breaking News, Bhumika TV Political News, Bhumika TV Local News, Bhumika TV Exclusive Report, স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক সংবাদ,সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক খবর,">

গেজেট প্রকাশ করা হলো নবনির্বাচিত সংসদ সদস্যদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।
ইসির তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণের প্রস্তুতি থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত থাকে। পরে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা-মাতার পরিচয় এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এখন ওই ২৯৭ আসনের গেজেট প্রকাশ করা হলো।
দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। তাদের মিত্র গণঅধিকার পরিষদ, বিজেপি ও গণসংহতি আন্দোলন পেয়েছে একটি করে আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী এককভাবে জয় পেয়েছে ৬৮টি আসনে। দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি এবং খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।
এ ছাড়া ইসলামী আন্দোলন একটি আসনে জয়ী হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬টি আসনে।

Leave a Comment