ভূমিকা টিভি, ভুমিকা টিভি, বুমিকা টিভি, ভূমিকা টিবি, ভুমিকা টিবি, বুমিকা টিবি, ভূমিকা, ভূমিকাটিভি, vumikaTV, vomikatv, vumikatelevison, bhumikatv,বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের নিউজ পড়তে ভিজিট করুন ভূমিকা টিভি, Most Popular Television in Bangladesh,popular bangla newspaper,popular tv channel, breaking news, current news, bd news, live sports, polities, entertainment, lifestyle, country news, ভূমিকা টিভি, ভূমিকা টিভি সংবাদ, ভূমিকা টিভি লাইভ, ভূমিকা টিভি আজকের খবর, ভূমিকা টিভি ইউটিউব, Vumika tv, vumikatv, vomikatv, bomikatv, bomika tv, bhumika tv, Bhumika Television, Bhumika TV Bangla, Bhumika TV Live, Bhumika TV News, Bhumika TV Program, Bhumika TV Channel,Bhumika TV Bangla News, Bhumika TV Latest News,Bhumika TV Today News, Bhumika TV Breaking News, Bhumika TV Political News, Bhumika TV Local News, Bhumika TV Exclusive Report, স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক সংবাদ,সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক খবর,">

নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকে সাথে নিয়ে দেশ গড়বো: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হলে পরাজিত রাজনৈতিক শক্তিগুলোকেও রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও মর্যাদা সুরক্ষিত থাকবে। নির্বাচনে জয়ী হলে কেবল নিজেদের নয়, বরং পরাজিতদেরও দেশ গঠনের অংশীদার করা হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা। ২০২৪ সালে জনগণ রাজপথে যে প্রতিবাদ জানিয়েছিল, এবার তারা সেই পরিবর্তনের বার্তা দেবে ব্যালটের মাধ্যমে।

বাংলাদেশে কারা সরকার গঠন করবে, সে সিদ্ধান্ত জনগণই নেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, কোনো বাহ্যিক শক্তি যদি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে জনগণ তা প্রতিহত করবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবনযাত্রায় কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।

এদিকে একই জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তিনি চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখেন না। নিজেকে সবার “তাহের ভাই” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিক দিক থেকে সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, এই জনসভায় উপস্থিত সবাই জামায়াতের সমর্থক নন—এখানে বিএনপি ও অন্যান্য দলের অনুসারীরাও রয়েছেন। তবুও সবাই একই মঞ্চে একত্রিত হয়েছেন, কারণ তারা সবাই ভাই, আর তিনি তাদের সবার তাহের ভাই।

সংসদ সদস্য কেবল কোনো দলের প্রতিনিধি নন উল্লেখ করে ডা. তাহের বলেন, ভোট দেওয়ার সময় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেই ব্যক্তিকেই নির্বাচিত করা উচিত, যিনি সকল মানুষের কল্যাণে কাজ করতে সক্ষম হবেন। তিনি দাবি করেন, দলমতের বাইরে গিয়ে চৌদ্দগ্রামের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করার সামর্থ্য তার রয়েছে।

Leave a Comment