ভূমিকা টিভি, ভুমিকা টিভি, বুমিকা টিভি, ভূমিকা টিবি, ভুমিকা টিবি, বুমিকা টিবি, ভূমিকা, ভূমিকাটিভি, vumikaTV, vomikatv, vumikatelevison, bhumikatv,বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের নিউজ পড়তে ভিজিট করুন ভূমিকা টিভি, Most Popular Television in Bangladesh,popular bangla newspaper,popular tv channel, breaking news, current news, bd news, live sports, polities, entertainment, lifestyle, country news, ভূমিকা টিভি, ভূমিকা টিভি সংবাদ, ভূমিকা টিভি লাইভ, ভূমিকা টিভি আজকের খবর, ভূমিকা টিভি ইউটিউব, Vumika tv, vumikatv, vomikatv, bomikatv, bomika tv, bhumika tv, Bhumika Television, Bhumika TV Bangla, Bhumika TV Live, Bhumika TV News, Bhumika TV Program, Bhumika TV Channel,Bhumika TV Bangla News, Bhumika TV Latest News,Bhumika TV Today News, Bhumika TV Breaking News, Bhumika TV Political News, Bhumika TV Local News, Bhumika TV Exclusive Report, স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক সংবাদ,সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক খবর,">
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের উল্লেখযোগ্য মজুদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)। এই নতুন আবিষ্কার দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওজিডিসিএল জানায়, খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় অবস্থিত তাদের অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স–০১’ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
এছাড়া একই এলাকায় এর আগে খনন করা আরও দুটি কূপ থেকেও নিয়মিত তেল ও গ্যাস উৎপাদন চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।
এক বিবৃতিতে ওজিডিসিএল জানায়, নতুন এই আবিষ্কার দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়াতে সহায়ক হবে এবং জ্বালানি চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বারাগজাই খনিতে নতুন মজুদ আবিষ্কারের পর বর্তমানে প্রতিদিন আনুমানিক ৯ হাজার ৪৮০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হচ্ছে, যা পাকিস্তানের মোট দৈনিক তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।
বর্তমানে পাকিস্তানে দৈনিক গড়ে প্রায় ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়।
উল্লেখ্য, চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে পাকিস্তান সরকার অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানো এবং ব্যয়বহুল জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে জোরালো উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর দেশটি তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পাঁচটি চুক্তি স্বাক্ষর করে।