৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার অধীনে মোট ৫৫ হাজার ৪৫৪ জন ও প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে।
২৫ জানুয়ারি রোববারসনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
মো. রুহুল আমিন মল্লিক (তথ্য প্রদানকারী কর্মকর্তা) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, আসন্ন নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এতে মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।
তিনি আরও বলেন, দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এভাবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে।

