প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পরেছে কানাডা । ভূমিকা টিভি

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে ভারী তুষারপাত ও হিমশীতল বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অব্যাহত ঠান্ডা ও টানা তুষারপাতের ফলে সড়ক যোগাযোগ, আকাশপথ এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

উত্তর আমেরিকাজুড়ে আঘাত হানা শক্তিশালী তুষারঝড়ের প্রভাবে কানাডায় রেকর্ড পরিমাণ বরফ জমেছে। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে রাজধানী টরন্টোর সড়কগুলো ঘন তুষারে ঢেকে যায়।

শহরের ডাউনটাউন এলাকায় প্রায় ২৪ ইঞ্চি এবং পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৮ ইঞ্চি তুষার জমেছে। গাড়ি, গাছপালা ও বাড়িঘর সবই বরফের মোটা স্তরের নিচে চাপা পড়ে যায়।

টানা তুষারপাতের কারণে মানুষের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে বাসিন্দাদের বরফ পরিষ্কার করতে দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণভাবে বরফ সরিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লাগতে পারে।

Leave a Comment