মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালাবে মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক মহড়া আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্য অঞ্চলে স্বল্প সময়ে যুদ্ধবিমান মোতায়েন, বিস্তৃতি এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা তুলে ধরা।

এ ছাড়া এই মহড়ার মাধ্যমে আঞ্চলিক মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা এবং সম্ভাব্য সংকট পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরতাকে একটি শক্তিশালী ‘আর্মাডা’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই অভিযানের নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।

তবে মহড়াটি কবে, কোথায় এবং কোন কোন সামরিক সরঞ্জাম এতে ব্যবহৃত হবে—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের ধারণা, এই সামরিক অনুশীলনের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের বার্তা দেওয়া হচ্ছে।

Leave a Comment