আজ জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদ জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ।

 বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

Leave a Comment