যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, চীন ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে কিয়ার স্টারমার বলেন, বৈশ্বিক পরিসরে চীন একটি প্রভাবশালী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। সে কারণে চীনের সঙ্গে যুক্তরাজ্যের একটি বাস্তবধর্মী ও পরিণত সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যেখানে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করা যাবে এবং একই সঙ্গে বিদ্যমান মতপার্থক্য নিয়েও গঠনমূলক আলোচনা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার ইঙ্গিত বহন করে। বিশেষ করে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


