আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজনৈতিক দলের প্রধানরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তাঁর ভাষণ সম্প্রচার করা হবে।
এদিন আরও জাতির উদ্দেশে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের ভাষণও বিটিভিতে প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার হতে পারে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম—যিনি চরমোনাই পীর নামে পরিচিত—জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে প্রচার করা হয়। ওইদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচারিত হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

Leave a Comment