নির্বাচনী পরিবেশ পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক : ইইউ’র প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভারস আইজাবস।
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে তিনি জানান, আজ থেকেই ইইউর স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা মাঠপর্যায়ে কাজ শুরু করবেন।
তার ভাষ্য অনুযায়ী, বর্তমান নির্বাচনী পরিবেশ মোটের ওপর ইতিবাচক হলেও কিছু বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন রয়েছে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি আশাব্যঞ্জক।
এ সময় তিনি আরও বলেন, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Leave a Comment