মুন্সীগঞ্জে বিরোধী এক প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ–এর নেতারা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা অংশ নিয়ে নেতৃত্ব দেন।
মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১১ দলীয় জোটসহ বিভিন্ন বিরোধী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তারা এ ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরত রাখতে বিএনপির প্রতি আহ্বান ও সতর্কবার্তা জানান।
এছাড়া, মুন্সীগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।