বিশ্বরাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে বসেন। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
দুই দেশের আলোচনায় ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। ওয়াং ই জানিয়েছেন, ইতিমধ্যে উভয় দেশের প্রেসিডেন্ট সম্পর্ক উন্নয়নের কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন। ২০২৬ সালে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর কাজ করার পরিকল্পনা রয়েছে দু’পক্ষের।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দ্বন্দ্ব ও বিরোধের পরিবর্তে সংলাপ ও সহযোগিতা দু’দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত।