আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সোমবার প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এ উপলক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭টায় দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন।