ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। বার্তায় বলা হয়, জাতীয় ঐক্য জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন বজায় রাখা, সবার মানবাধিকার নিশ্চিত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ আরও উল্লেখ করে, বাংলাদেশ যখন পরিবর্তন ও সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে, তখন এ প্রক্রিয়াকে সফল করতে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ