সৌদি আরবে পবিত্র ঈদ শুক্রবার । ভূমিকা টিভি

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। তাই আগামী শুক্রবার সৌদিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার রাতে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শাওয়ালের চাঁদ না দেখায় সৌদি আরব ঘোষণা দিয়েছে যে, ২০ মার্চ শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।

আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়ালের প্রথম দিনেই সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

Leave a Comment