ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)।
লিফলেট বিতরণকালে নূরে আলম সিদ্দিকী সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, জনগণের মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন। তারা বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হয় না। যুবদল মাঠে থেকেই জনগণের সঙ্গে থেকে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আবু ওয়াহাব আকন্দকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন|