জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ জারি করা হয়েছে

জুলাই 2024 গণঅভ্যুত্থানের সময় গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য পরিচালিত রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ও ছাত্র-ছাত্রী, সাধারন জনগন ফৌজদারি দায় থেকে অব্যাহতি এবং আইনি সুরক্ষা প্রদান করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত সরকারি গেজেটের মাধ্যমে এ অধ্যাদেশ কার্যকর করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র ও সাধারণ জনগণ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক সর্বজনীন গণঅভ্যুত্থানে অংশ নেয়, যা পরবর্তীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে স্বীকৃতি লাভ করে।

এর আগে, গত ১৫ জানুয়ারি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটির অনুমোদন দেয়। সে সময় জানানো হয়েছিল, অনুমোদনের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এটি গেজেট আকারে প্রকাশ হয়ে আইনে রূপ নেবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হয়। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

Leave a Comment