কিউবার পতন হবে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ভূমিকা টিভি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত ভেঙে পড়তে পারে। তাঁর মতে, ভেনেজুয়েলার কাছ থেকে যে আর্থিক ও জ্বালানি সহায়তার ওপর কিউবা দীর্ঘদিন নির্ভর করে আসছিল, তা এখন আর পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, কিউবা এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে ব্যর্থতা প্রায় অনিবার্য। তিনি উল্লেখ করেন, আগে দেশটি ভেনেজুয়েলা থেকে নিয়মিত তেল সরবরাহ পেত, কিন্তু বর্তমানে সেই সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর হাভানা ও কারাকাসের মধ্যে তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। এমন প্রেক্ষাপটেই কিউবা নিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।

গত ৩ জানুয়ারি এক মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো অপসারিত হলে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন রদ্রিগেজ। এ বিষয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, ওয়াশিংটনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে বর্তমান সরকারের পরিণতিও মাদুরোর মতো হতে পারে। এসব শর্তের মধ্যে ভেনেজুয়েলার বৃহৎ তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Comment