আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলন ডেকেছে

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বক্তব্য রাখবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন। একই সঙ্গে সংবাদকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
ধারণা করা হচ্ছে, আসন্ন ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হতে পারে।

Leave a Comment