এবার ঈদে সড়কে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ২৬ জন। এছাড়া সড়ক পথে আহত হয়েছে আরও অনেকে। ব্যুরো ও সংবাদ প্রতিনিধিরা জানিয়েছেন ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার (২২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে বলে ব্যুরো ও প্রতিনিধিরা জানিয়েছেন।

