মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু গুলিবিদ্ধ । ভূমিকা টিভি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু গুলিবিদ্ধ । ভূমিকা টিভি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। সে স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন …

বিস্তারিত পড়ুন

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছে ড. আসিফ নজরুল । ভূমিকা টিভি

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

বাংলাদেশে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি …

বিস্তারিত পড়ুন

বলিউডের যে তারকারা ৪০ পেরিয়েও এখনও বিয়ের ফুল ফুটেনি । ভূমিকা

বয়স চল্লিশের গণ্ডি পেরোলেও জনপ্রিয়তা ও গ্ল্যামারের দিক থেকে একটুও পিছিয়ে নেই বলিউডের এই তারকারা। সিনেমা জগতে দাপটের সঙ্গে কাজ করলেও ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত রয়েছেন বেশ কয়েকজন পরিচিত সেলিব্রেটি। সুখেই কাটছে তাঁদের সিঙ্গেল জীবন। সালমান খান বলিউডের ‘ভাইজান’ সালমান খান বহু বছর ধরেই সিঙ্গেল। একাধিক নায়িকার সঙ্গে তাঁর নাম জড়ালেও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। সিঙ্গেল থেকেও যে আনন্দে থাকা যায়, তা নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন এই জনপ্রিয় অভিনেতা। টাবু তাবাসসুম ফাতিমা হাশমী, যিনি টাবু নামেই বেশি পরিচিত, বলিউডকে উপহার দিয়েছেন অসংখ্য প্রশংসিত সিনেমা। একসময় নাগার্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আজও অবিবাহিত ও স্বচ্ছন্দ জীবনযাপন করছেন টাবু। সুস্মিতা সেন রাহমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবং পরে ললিত মোদির সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে এলেও সুস্মিতা সেন এখনো বিয়ে করেননি। বয়স চল্লিশ পেরিয়েও নিজের মতো করে একা সুখেই জীবন কাটাচ্ছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। শমিতা শেট্টি শিল্পা শেট্টির ছোট বোন শমিতা শেট্টি পঁয়তাল্লিশ বছর বয়সেও অবিবাহিত। জানা যায়, ব্যক্তিগত জীবনে তিনি স্বাচ্ছন্দ্যেই আছেন এবং নিজের সিদ্ধান্তেই সিঙ্গেল জীবন বেছে নিয়েছেন। করণ জোহর বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক করণ জোহর এখনো অবিবাহিত। দত্তক নেওয়া দুই কন্যাকে নিয়েই পরিপূর্ণ সুখের সংসার গড়ে তুলেছেন তিনি। আমিশা প্যাটেল চল্লিশের ঘর পেরোনো অভিনেত্রী আমিশা প্যাটেলও এখনো বিয়ে করেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, উপযুক্ত জীবনসঙ্গী পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বয়স চল্লিশের গণ্ডি পেরোলেও জনপ্রিয়তা ও গ্ল্যামারের দিক থেকে একটুও পিছিয়ে নেই বলিউডের এই তারকারা। সিনেমা জগতে দাপটের সঙ্গে কাজ …

বিস্তারিত পড়ুন

চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার । ভূমিকা টিভি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, দেশে মোট ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ওষুধের দাম সরাসরি সরকার নির্ধারণ করবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ সংক্রান্ত নতুন নির্দেশিকা অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৮২ সালের ওষুধ নীতির পর দীর্ঘদিন তালিকাটি হালনাগাদ না হওয়ায় বাজারে থাকা এক হাজারের বেশি ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। তিনি আরও জানান, আগে তালিকায় থাকা ১১৭টি ওষুধের সঙ্গে নতুন করে আরও ১৩৬টি যুক্ত করা হয়েছে। ফলে মোট অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫টিতে। বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ ওষুধ কেনার পেছনে ব্যয় হয় উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলোতে স্বাস্থ্য বিমা ও সরকারি সহায়তা থাকলেও আমাদের দেশে তা সীমিত। এ কারণে ওষুধের দাম নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এখন থেকে তালিকাভুক্ত সব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে এবং নির্ধারিত দামের বেশি দামে ওষুধ বিক্রি করা যাবে না বলেও জানান তিনি। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, যারা বর্তমানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করছেন, তাদের ধাপে ধাপে সরকারি নির্ধারিত মূল্যে আসতে হবে। মানুষের ব্যক্তিগত ব্যয় কমিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, দেশে মোট ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব …

বিস্তারিত পড়ুন