আজ কক্সবাজার ও চট্টগ্রামে ৫টি জনসভায় যোগ দিতে চলেছেন জামায়াত আমির

নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি মোট পাঁচটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টায় মহেশখালীতে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। এরপর ধারাবাহিকভাবে সাড়ে ১২টায় কক্সবাজার সদর, দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণের পদুয়া, বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তরের সীতাকুণ্ড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এ ছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বাচনী সফর চালিয়ে যাওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমিরের।

Leave a Comment