ভূমিকা টিভি, ভুমিকা টিভি, বুমিকা টিভি, ভূমিকা টিবি, ভুমিকা টিবি, বুমিকা টিবি, ভূমিকা, ভূমিকাটিভি, vumikaTV, vomikatv, vumikatelevison, bhumikatv,বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের নিউজ পড়তে ভিজিট করুন ভূমিকা টিভি, Most Popular Television in Bangladesh,popular bangla newspaper,popular tv channel, breaking news, current news, bd news, live sports, polities, entertainment, lifestyle, country news, ভূমিকা টিভি, ভূমিকা টিভি সংবাদ, ভূমিকা টিভি লাইভ, ভূমিকা টিভি আজকের খবর, ভূমিকা টিভি ইউটিউব, Vumika tv, vumikatv, vomikatv, bomikatv, bomika tv, bhumika tv, Bhumika Television, Bhumika TV Bangla, Bhumika TV Live, Bhumika TV News, Bhumika TV Program, Bhumika TV Channel,Bhumika TV Bangla News, Bhumika TV Latest News,Bhumika TV Today News, Bhumika TV Breaking News, Bhumika TV Political News, Bhumika TV Local News, Bhumika TV Exclusive Report, স্থানীয় খবর, জাতীয় ও আন্তর্জাতিক খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক সংবাদ,সামাজিক সমস্যা ও জনস্বার্থমূলক খবর,">

রাশিয়া-ইউক্রেন আলোচনার মধ্যেই ভয়াবহ হামলা। ভূমিকা টিভি

সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলাকালেই ইউক্রেনের দুই প্রধান শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এসব হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। হামলার ফলে দিনিপ্রো নদীর দুই তীরবর্তী একাধিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শহরের কিছু অংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

কিয়েভ সামরিক প্রশাসনের তথ্যমতে, হামলায় একটি চিকিৎসা কেন্দ্রসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরের পর এটি কিয়েভে তৃতীয় বড় ধরনের হামলা। তীব্র শীতের মধ্যে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন নগরবাসী চরম দুর্ভোগে রয়েছে, ঠিক তখনই এই হামলা চালানো হলো।

একই সময় রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ব্যাপক ড্রোন হামলা হয়। শহরটির মেয়র ইহোর তেরেখভ জানান, প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই হামলায় বাস্তুচ্যুতদের জন্য নির্মিত একটি আবাসিক ভবন, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, আবুধাবিতে শান্তি আলোচনার প্রথম দিনের সমাপ্তির মুহূর্তেই এ ধরনের হামলা রাশিয়ার কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়। শান্তি আলোচনায় অংশ নিলেও রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা বেশ কয়েকটি রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে বহু ভবন ও নাগরিক সেবামূলক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Comment